দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন প্রথমবারের মতো যাত্রা শুরু করল বিভাগীয় শহর রংপুরে। এর মাধ্যমে রংপুরে প্রথমবারের মতো চালু হলো মানসম্পন্ন সুপারশপের আউটলেট। শুক্রবার সকালে শহরের ধাপে লালকুঠি লেন এলাকায় আটতলা মসজিদসংলগ্ন ব্রাদার্স টাওয়ারে এই আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এই আউটলেটের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বপ্নর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক শামসুদ্দোহা শিমুল, রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম কালু, টিপু সুলতান, শামসুন নাহার বেগমসহ অনেকে
