বিখ্যাত ব্র্যান্ড স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামবিশিষ্ট ‘গ্যালাক্সি এ২১এস’ মডেলের হ্যান্ডসেটটি বাজারে নিয়ে এলো ইভ্যালি। স্যামসাং বাংলাদেশ, ফেয়ার ইলেকট্রনিক্স এবং এক্সেল টেলিকমের সহযোগিতায় ডিভাইসটি পাওয়া যাবে দেশের ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে বলা হয়, গ্রাহকদের কাছে বহুল জনপ্রিয় ‘এ’ সিরিজের নতুন এই মডেলটি বাজারে আনতে ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইভ্যালি।
৬.৫ ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে-সংবলিত ডিভাইসটিতে আছে চারটি ব্যাক ক্যামেরা। কোয়াড প্রযুক্তির ক্যামেরাগুলোর মধ্যে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড (১২৩ ডিগ্রি) ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি করে ম্যাক্রো ও লাইভ ফোকাস লেন্সযুক্ত ক্যামেরা রয়েছে। দুইটি ফোরজি নেটওয়ার্ক সমর্থিত সিম ব্যবহার সুবিধা, নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিসহ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমের স্যামসাং এ২১এসের বাজারমূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।—প্রেস বিজ্ঞপ্তি
