জানা-অজানা

ধ্বংস এবং সৌভাগ্য

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৫০

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের যে দুটি শহরে পারমাণবিক বোমার আঘাত হানা হয়েছিল, নাগাসাকি তার একটি।  কিন্তু ৯ আগস্ট  মার্কিন পাইলটদের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার কথা ছিল না। জাপানের আরেকটি শহর কুরোকোর সামরিক অস্ত্রঘাঁটিই ছিল তাঁদের মূল লক্ষ্য। মার্কিন বোমারু বিমান যখন কুরোকো শহরে বোমা ফেলার উদ্দেশ্যে আকাশে উড়ল, তখন কুরোকোর আকাশ ছিল মেঘে ঢাকা। বিমানের পাইলটরা এই মেঘ ভেদ করে কুরোকোর অস্ত্রঘাঁটি কোনোভাবেই দেখতে পেলেন না। তাঁরা তিনবার চক্কর দিলেন টার্গেটে আঘাত হানার জন্য। কিন্তু শুধুমাত্র মেঘের কারণে সেটা সম্ভব হলো না। ফলে মার্কিন পাইলটরা সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং নাগাসাকিতে বোমা ফেলা হলো। সামান্য মেঘের কারণেই কুরোকো শহর ভয়ংকর বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল। অপরদিকে নাগাসাকি মার্কিন পাইলটদের টার্গেট না হয়েও ধ্বংস হয়ে গেল। কুরোকো শহরকে তাই বলা হয় জাপানের সৌভাগ্যবান শহর!