সংসার

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৫১

এই সময়ের ছড়া 

পলাশ চৌধুরী

 

টুনটুনি কয়, ময়না রে

পরতে গলায় গয়না রে

ইচ্ছে করে, হয় না রে।

 

ময়না বলে, কারণটা কী

বল না কানাকানি,

টুনটুনি কয়, মাস না যেতে

ভীষণ টানাটানি!