স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের করোনা টেস্ট করিয়ে স্বাস্থ্যবিধি মেনে খেলা শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন। উদ্বোধনী খেলায় নৌবাহিনী ৮৯-৩৪ পয়েন্টে যোশে ফাইটস ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের সামসুজ্জামান ২২, মিথুন ১২ এবং বিজিত দলের কিস্টোফার ১০, ইশতিক ৮ পয়েন্ট করেন। দ্বিতীয় খেলায় ধুমকেতু ক্লাব ৬৭-৫৮ পয়েন্টে পুলিশকে হারিয়েছে। বিজয়ী দলের তাকের ২০, সাজিদ ১০ বিজিত দলের রাইম ৩৬ স্কোর করেন। তৃতীয় খেলায় বিমান বাহিনী ৬৩-২১ পয়েন্টে বকসী বাজার ক্লাবকে হারায়। বিমান বাহিনীর সাজিদ ১৭ ও জুবায়ের ১৪ পয়েন্ট এবং বকসী বাজারের জুনায়েদ ও সামাদ ৯ পয়েন্ট করে স্কোর করেন।
চতুর্থ খেলায় দি গ্রেগস ক্লাব ৬৫-৫১ পয়েন্টের ব্যবধানে ফ্লেইম বয়েজ ক্লাবকে হারায়। বিজয়ী দলের প্রান্ত ১৬ এবং বিজিত দলের সাদমান ১১ পয়েন্ট করেন। আট দল খেলছে দুই গ্রুপে। টুর্নামেন্টে উদ্বোধন করেন বাস্কেটবল ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আজ সকাল ৮টায় ফ্লেইম বয়েজ ও বিমান বাহিনী, সাড়ে ৯টায় বকসী বাজার ও দি গ্রেগস ক্লাব মুখোমুখি হবে।
