পাকিস্তানি ব্যাটসম্যানের কীর্তি

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:০০

পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন খুশদিল শাহ। চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাবের হয়ে এই কীর্তি গড়েছেন ২৫ বছর বয়সি খুশদিল। সেঞ্চুরি করেছেন মাত্র ৩৫ বলে। ইতিহাসে এটা পঞ্চম দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। সিন্ধ বোলারদের তোপে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল সাউদার্ন পাঞ্জাব। সেখানে দাঁড়িয়ে আট চার আর নয় ছক্কায় সেঞ্চুরি তুলে নেন খুশদিল। এর আগে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডটি ছিল আহমেদ শেহজাদের। ২০১২ সালে বিপিএলে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।