ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, ধর্ষণজাতীয় এ ধরনের সকল অপরাধ রাজনীতির দুর্বৃত্তায়নের অবিচ্ছেদ্য অংশ। সামাজিকভাবে প্রতিরোধে এসব অপরাধের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। গতকাল পলিটব্যুরোর এক ভার্চুয়াল সভায় এই মত প্রকাশ করা হয়।
পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় গৃহীত প্রস্তাবে সম্প্রতি ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে স্বাগত জানিয়ে বলা হয়, আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধই ধর্ষণের মতো ঘৃণ্য ও অপরাধ বন্ধ করতে পারে। ওয়ার্কার্স পার্টি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সবাইকে বিশেষ করে নারী-পুরুষ নির্বিশেষে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানায়।
সভায় উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী ও এনামুল হক এমরান।
