কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট । আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত পাঁচ জন শ্রমিক আহত হয়েছে । আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে । ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান, শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ।
পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মূল্যবান মেশিনপত্র, কেমিক্যাল ও জুতা তৈরির সরঞ্জাম । আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট নিয়োজিত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
