ঢাকা-৫ আসনের ডেমরা ধীত্পুর খলাপাড়া এলাকায় নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থনে ব্যাপক প্রচারণা চালিয়েছে ডেমরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা ধীত্পুর খলাপাড়া বাজার সংলগ্ন ৭০ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারণা চালানো হয়। ভোটারদের মধ্যে লিফলেট হ্যান্ডবিল বিতরণসহ বর্তমান সরকারের সাফল্য তুলে ধরা হয়।
নলছাটা ফাতেমা রশিদ আইডিয়াল স্কুলের সভাপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজি মনিরুজ্জানের উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগ নেতা লতিফ বেপারী, স্থানীয় কাউন্সিলর আতিকুর রহমান আতিক, এরশাদ আলম ইশু, ফজলুর রহমান, আলিনুর বেপারী, জাকির হোসেন, মোর্শেদ আলম জুলহাস বেপারী, ইকবাল হোসেন, মামুন মিয়া, কাওছার খান, ফারুক হোসেন, মিজান বেপারী, জামান প্রধান, ইমান প্রধান, আবু এফরান খান অন্তুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। —প্রেসবিজ্ঞপ্তি।
