ধর্ষক, সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয়ের অপব্যবহারে কলুষিত হচ্ছে সমাজ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:৪৮

বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা, ধর্ষক ও সন্ত্রাসীদের রাজনীতিক পরিচয়ের অপব্যবহার সমাজকে কুলষিত করছে। ধর্ষক-সন্ত্রাসীরা কথিত রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। আমরা মনে করি দলমতের ঊর্ধ্বে ওঠে সমাজের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও সংখ্যালঘু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুরক্ষার’ দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ এই মানববন্ধনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হাসেম বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ইতিমধ্যে দেশব্যাপী এক একটি রোমহর্ষক নারী ধর্ষণের ঘটনার খবর বের হয়ে আসছে। সম্প্রতি পাহাড়ে-সমতলে সংঘটিত কয়েকটি রোমহর্ষক, পশুত্ববাদী ধর্ষণের ঘটনা দেশ-বিদেশে খুবই আলোচিত ও বিবেকবান মানুষদের হতবাক করেছে।

মানববন্ধন থেকে বেশকিছু দাবি উপস্থাপন করা হয়। এগুলো হলো, নারী-শিশু নিপীড়নের ঘটনার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে দ্রুততম সময়ে বিচারকার্য শেষ করতে হবে। প্রত্যেকটি ধর্ষকের বিচারের রায় ও কার্যক্রম গণমাধ্যমে প্রচার করতে হবে ইত্যাদি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম        সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ঐক্য ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুঁইয়া প্রমুখ।