রূপগঞ্জে গ্যাসের রাইজার বিস্ফোরণে ভয়াবহ আগুন

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০০:০৪

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর দক্ষিণপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে গ্যাসের রাইজার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ডেমরা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গ্যাসের ৭টি রাইজার ও আশপাশের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। সবাইকেই সতর্কতার সঙ্গে গ্যাস রাইজার ব্যবহার করা উচিত।