নওয়াজ শরিফকে পাকিস্তানি আদালতে হাজিরার নির্দেশ

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০০:২৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আগামী ২৪ নভেম্বরের আগে আদালতে হাজির হওয়ার আদেশ জারি করেছে ইসলামাবাদ হাইকোর্ট। হাজির না হলে তাকে ‘ফেরারি’ আসামি ঘোষণা করা হবে। লন্ডনে নিজ বাসভবেন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিতে অস্বীকৃতি জানানোর পর এ আদেশ জারি হলো। শনিবার ইসলামাবাদ হাইকোটের্র রেজিস্ট্রার আল-আজিজিয়া স্টিল মিল এবং অ্যাভেনফিল্ড গ্রাফ্ট দুর্নীতি মামলায় পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের আপিলের কার্যক্রম নিয়ে একটি লিখিত আদেশ জারি করেছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকার পর তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উন্নত চিকিত্সার জন্য আদালতের অনুমতি নিয়ে গত নভেম্বরে লন্ডনে যান। তখন থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সমপ্রতি সেখান থেকে রাজনৈতিক কার্যক্রমে অংশ নেয়ায় গত ৫ অক্টোবর তার বিরুদ্ধে দেশে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। -দ্য ডন