আবারও বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ!

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০২:২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হয়েছে। শনিবার নতুন করে বাইডেনের দেহে করোনা পরীক্ষার এমন ফলাফল জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়,  পেনসিলভানিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাওয়ার আগে নিজের করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছেন জো বাইডেন। কিন্তু এবারো তার দেহে কোভিড-১৯ শনাক্ত করা যায়নি।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিপূর্ণ সুস্থ না হয়েই হোয়াইট হাউজে নির্বাচনী সমাবেশ করেছেন। এসময় তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করেন। যদিও হোয়াইট হাউজ চিকিৎসকরা এ বিষয়ে কোনো তথ্য জানায় নি।

আরও পড়ুন: জরুরি অবস্থা ঘোষণার পর কিরগিজস্তানে নতুন সংঘর্ষ

গত ২ অক্টোবর ট্রাম্প নিজেই টুইট বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর অবস্থার অবনতি হলে ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসা শেষ সোমবার হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।


ইত্তেফাক/আরআই