কারমাইকেল কলেজের ইতিহাস অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের রুখিয়া রাউতের হত্যাকারী আনিসুল ও তার সহযোগীদের মৃত্যুদণ্ডের দাবিতে শনিবার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে উত্তাল ছিল রংপুর মহানগরী।
শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর প্রেসক্লাবের সামনে সুজন, মাপা, বেগম রোকেয়া নারী সংগঠন,পেশাজীবী ফোরাম, হিউম্যান রাইট ফোরাম, ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনসহ ২৪ টি সংগঠন একসাথে ব্যানার নিয়ে দাঁড়িয়ে এই আন্দোলন করছে। এছাড়াও কারমাইকেল কলেজের সামনে ছাত্র অধিকার রক্ষা পরিষদ লালবাগ, টাউনহলের সামনে, কাচারি বাজার, বঙ্গবন্ধুর ম্যুরালেও একই দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন বিক্ষোভ মানববন্ধন করে। এসব কর্মসূচি থেকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এবং সেটাও দিতে হবে প্রকাশ্যে বলে দাবি করেন তারা। এছাড়াও রুখিয়া রাউত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি তাদের।
আরও পড়ুন: ইতালিতে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা বৃদ্ধি
গত ৬ অক্টোবর রুখিয়ার লাশ উদ্ধার করা হয় দিনাজপুরের পার্বতীপুরের পাচপুকুর এলাকা থেকে। এ ঘটনায় গ্রেফতার তার প্রেমিক আনিছুল ও সহযোগী রাজ মিয়া ও আশিকুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ইত্তেফাক/এএএম
