করোনা:  ব্রাজিলে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ালো 

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১০:০৬

 ব্রাজিলে  করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ১৯৮ জন। এছাড়া ব্রাজিলে এ পর্যন্ত ৫০ লাখ ৮২ হাজার ৬৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ব্রাজিলে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো বেশি।

 করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিকে দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিকে দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ভারত।

করোনা নিয়ন্ত্রণ ইস্যুতে উদাসীনতার কারনে বিতর্কিত হন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বৈশ্বিক মহামারিতে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে ব্রাজিলের অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউনের বিরোধিতা করেছিলেন তিনি। এছাড়া করোনাকে সর্দি-কাশি-জ্বরের মতো ফ্লু সংক্রমণ হিসেবে উল্লেখ করে অবজ্ঞাও করেছিলেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

ইত্তেফাক/এআর