ঝিনাইদহের শৈরকুপায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে শিশুটির মা বাদি হয়ে শৈলকুপায় থানায় মামলা দায়ের করেছেন। এখনও পলাতক রয়েছে অভিযুক্ত।
শিশুটির মা জানায়, তার ভাইয়ের ছেলে নয়ন মন্ডল ওরফে শশী (২৫) খাবার প্রলোভনে ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে দৌড়ে গিয়ে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। এসময় ক্ষমা চেয়ে নয়ন পালিয়ে যায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শিশুটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্ঠা চলছে। আলামত জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসি
