দেশের নদ-নদীর পানি কমছে

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৬:০৯

ব্রহ্মপুত্র-যমুনা ছাড়া দেশের সব নদ নদীর পানি কমছে,যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৩ টির,হ্রাস পেয়েছে ৮৬ টির, অপরিবর্তিত রয়েছে ২ টির। বাসস 

ইত্তেফাক/কেকে