মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
১. ‘পণ্য বিনিময় যুগ’ নামকরণের প্রেক্ষিত কোনটি?
(ক) গাছের পাতায় পণ্যের হিসাব রাখা
(খ) নতুন নতুন পণ্য উদ্ভাবন করা
(গ) মুদ্রা দিয়ে পণ্য ক্রয়-বিক্রয় কার্য শুরু করা
(ঘ) পণ্যের বিনিময়ে পণ্য গ্রহণ প্রথা চালু হওয়া
২. মুদ্রা যুগে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবস্থা না থাকায় মানুষ ব্যবসায় সংক্রান্ত নানা তথ্য পশুর চামড়ায় লিখে রাখত। মুদ্রা যুগের হিসাবরক্ষণের এ পদ্ধতিটি বর্তমানে কী নামে পরিচিত?
(ক) একতরফা দাখিলা পদ্ধতি
(খ) ভুল-সংশোধনী পদ্ধতি
(গ) দু’তরফা দাখিলা পদ্ধতি
(ঘ) রক্ষণশীল হিসাবনীতি ব্যবস্থা
৩. ‘উত্পাদন ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক বেশি জটিল হতে থাকে।’- কোন সময়ে?
(ক) বিশ্লেষণ পর্বে (খ) আধুনিক পর্বে
(গ) বিনিময় যুগে (ঘ) প্রাচীন যুগে
৪. জবাবদিহিতা নিশ্চিত করার একমাত্র উপায় হলো-
(ক) মালিক পক্ষের আদেশ অনুসারে ব্যবসায় চালনা করা
(খ) ব্যবসায়ের দৈনন্দিন খরচের জন্য অতিরিক্ত অর্থ রাখা
(গ) হিসাব তথ্যের জন্য গবেষণাগারে যাওয়া
(ঘ) সম্পদ আহরণ ও বণ্টনের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা
৫. আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানকে ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের কী হিসেবে গণ্য করা হয়?
(ক) নিরীক্ষক (খ) প্রাণস্বরূপ
(গ) পাওনাদার (ঘ) তথ্যের ব্যবহারকারী
৬. হিসাববিজ্ঞানকে তথ্যভাণ্ডার বলা হয় কেন?
(ক) সম্পদ অর্জনে হিসাবের তথ্য ব্যবহূত হয় বলে
(খ) তথ্যের ওপর ভিত্তি করে দু’তরফার উদ্ভব বলে
(গ) গণতান্ত্রিক রাষ্ট্রে তথ্য অধিক ব্যবহূত হওয়ার কারণে
(ঘ) হিসাববিজ্ঞান সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করে বলে
৭. হিসাববিজ্ঞানকে ব্যবস্থাপকগণ কী বলে সংজ্ঞায়িত করেছেন?
(ক) প্রাণ (খ) মস্তিষ্ক
(গ) হস্ত ও কর্ণ (ঘ) চক্ষু ও কর্ণ
উত্তর: ১.ঘ, ২ ক, ৩.খ, ৪.ঘ, ৫ খ, ৬ ঘ,
৭ ঘ।
