ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন প্রকৌশলী গোলাম মুর্শেদ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ গত বৃহস্পতিবার গোলাম মুর্শেদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক গোলাম মুর্শেদ ২০১০ সালে ওয়ালটনের সহকারী প্রকৌশলী পদে যোগ দেন। নতুন দায়িত্ব শতভাগ নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে ওয়ালটনকে আরো এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একই সঙ্গে আবুল বাশার হাওলাদারকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ওমর ফারুক রিপনকে চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে পদায়ন করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
