রাস্তার মধ্যে বৈদ্যুতিক খুঁটি!

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩১

চাঁদপুর জেলার মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামের অধিকাংশ মানুষ এই রাস্তা ব্যবহার করে। রাস্তাটি যখন ছোট ছিল, তখন রাস্তার পাশে ছিল বৈদ্যুতিক খুঁটিটি—রাস্তা চওড়া হওয়ায় খুঁটি পড়ে গেছে রাস্তার মাঝখানে। এক বছর হতে চলল খুঁটি সরানোর কথা মাথায় এলো না কারো। এই রাস্তা দিয়ে পল্ল­ীবিদ্যুতের অনেক কর্মী যাতায়াত করেন! রাস্তা চওড়া হওয়ায় ছোট-বড় অনেক গাড়িই চলাচল করে। হঠাত্ কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে? যাঁরা এই প্রজেক্টের দায়িত্বে অথবা প্রশাসনের দায়িত্বে আছেন তাঁরা দয়া করে রাস্তার মাঝখান থেকে অতিদ্রুত বৈদ্যুতিক খুঁটি সরানোর ব্যবস্থা গ্রহণ করুন।

মো. তোফায়েল আহমেদ

মতলব উত্তর, চাঁদপুর