জলাবদ্ধতায় পচে গেছে আমন চারা

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩৬

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

ভারী বৃষ্টি ও বন্যায় গঙ্গাচড়ার তিস্তা ও ঘাঘট নদী সংলগ্ন এলাকায় নিম্নাঞ্চলে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে তিস্তা সংলগ্ন পূর্ব ইচলি, পশ্চিম ইচলি, শংকরদহ এলাকায় ধান নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে পচে গেছে ধানগাছ।

তাছাড়া ধানের চারাগুলো তলিয়ে গেছে পলিতে। কৃষকরা জানান, এখন আর ধান লাগানোর সময় নেই। তাই আগাম রবি ফসল করবে তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, দফায় দফায় বন্যার কারণে ধানের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা আগাম রবি ফসল চাষ করবে।