বদরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩৮

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় রায়হান আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পৌরশহরের বালুয়াভাটা মহল্লার আম্বিয়ার মোড় নামক স্থানে। রায়হানের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে সে মেয়েটিকে নিয়ে এসে ধর্ষণ করে। পরে মেয়েটির বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে রায়হান আলীকে গ্রেফতার করে। রায়হান বালুয়াভাটা মহল্লার হানিফুল ইসলামের ছেলে। বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী জানান, থানায় মামলা হওয়ার পরেই অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়েছে।