কয়রা (খুলনা) সংবাদদাতা
কয়রা উপজেলা প্রসাশন ও সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জ যৌথ অভিযান চালিয়ে উপজেলার জোড়শিং বাজার ও বাজার সংলগ্ন এলাকার ১৮টি অবৈধ শুঁটকি ডিপো ঘর উচ্ছেদ করেছে। শনিবার দিনব্যাপী কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. আবু সালেহ, উপজেলা মত্স্য অফিসার এস এম আলাউদ্দিন আহমদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহরামসহ বনবিভাগের স্টাফ, সিমসির সদস্য ও সিপিজির সদস্যরা।
