নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার সূর্যবাড়ি এলাকার ২৩৯ নম্বর রেলওয়ে ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে তিনি এলাকায় ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক প্রতিবন্ধী। বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।
