ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪০

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সজল রায় (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে ৬টার দিকে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন লাইনের গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি জনতা ব্যাংক সদর উপজেলার সাতপাড় শাখার ঋণ কর্মকর্তা ছিলেন। গোপালগঞ্জ সদর থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সজল বিশ্বাস মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জনতা ব্যাংক সাতপাড় শাখার ম্যানেজার সমর রায় বলেন, রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর খবর জানতে পেরেছি।