কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে স্ত্রী হত্যার সাড়ে সাত মাস পর ঘাতক স্বামী চান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ভরাটি গ্রামে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করে কিশোরগঞ্জ মডেল থানায় আনা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার তাকে গ্রেফতার করা হয় বলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান। গত ২৩ ফেব্রুয়ারি যৌতুকের দাবিতে চান মিয়া তার স্ত্রী জ্যোত্স্না বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
