স্বরূপকাঠিতে মাদকসহ গ্রেফতার ৬

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪২

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল থেকে রাতে ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের পিরোজপুর  আদালতে পাঠানো হয়েছে।