হাসপাতালে ভর্তি গেইল!

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪৪

আইপিএলে একদমই ম্যাচ পাচ্ছেন না ক্রিস গেইল। এরই মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের এই ক্যারিবিয়ান ওপেনারকে পেট খারাপ নিয়ে ভর্তি হতে হলো হাসপাতালে। যদিও হাসপাতালের বিছানায় শুয়েই উপভোগ করছেন জীবনটাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি লড়াই ছাড়া কখনো শেষ হতে দিতে চাই না। আমি ইউনিভার্স বস, যেটা কখনো বদলাবে না। তোমরা আমার কাছ থেকে শিখতে পারবে। কিন্তু এটা তেমন কিছু না, যেটা অনুসরণ করা উচিত।’