বাছাই হকির প্রস্তুতি চলছে

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির বাছাই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দিচ্ছেন। কোচ মামুনুর রশিদের কাছে খেলোয়াড়েরা রিপোর্ট করেছেন। এখন চলছে করোনা টেস্ট। সবাই নেগেটিভ হলে ১৫ অক্টোবর পুরোদমে অনুশীলন শুরু হয়ে যাবে। তবে খেলোয়াড়দের রাখা হবে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে। যেন তারা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে পারেন। ডাক পাওয়া খেলোয়াড়েরা হলেন :আশরাফুল ইসলাম, ফজলে রাব্বী, মাহাবুব হোসেন, হিমেল, মেহেদী, তপু, নাজমুল হাসান মৃদুল, আশরাফুল আলম, বিপ্লব, সবুজ, রাকিবুল হাসান রাকিব, আরশাদ হোসেন, নয়ন, সামিন, জাহিদ হোসেন, জয়, দেবাশীষ, আল আমিন, অভি, তনয়, লিমন, মিঠু, রকি, আমিনুল ইসলাম। মেহেদী, প্রিন্স লাল, শিশির, নাঈম উদ্দিন, সিহাব, মহসিন, রাকিন, আবেদ উদ্দিন, শুভ, সরোয়ার মোর্শেদ শাওন, রাজিব ও হূদয়।