গতকাল ম্যাচ শুরুর আগেই মিরপুরের আকাশে কালো মেঘ ভর করেছিল। বৃষ্টি নামার আগে প্রেসিডেন্টস বক্সের বাইরে দাঁড়িয়ে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই সময়ে বিসিবির পরিচালকরা উপস্থিত ছিলেন। দুই দল জৈব সুরক্ষা বলয়ের অধীনে বলেই মাঠে নেমে চিরাচরিত রুপে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ছিল না অতিথিদের।
পরে করোনা ভাইরাসে প্রাণ হারানো ক্রিকেটাঙ্গনের সবার প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুই দল মাঠে দাঁড়িয়ে এবং স্টেডিয়ামে উপস্থিত সবাই মিলে এক নীবরতা পালন করে।
