স্টাফ রিপোর্টার, রংপুর
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও চর্চাকারী নার্সদের নিয়ে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) রংপুরের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার এক সাধারণ সভায় কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে তিন বছর মেয়াদি একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটিতে ফোরকান আলীকে সভাপতি ও মিজানুর রহমান কামালকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন ও অনুমোদন করা হয়।
কমিটির অন্যরা হলেন কার্যকরী সভাপতি মো. মনোয়ারুল আলম মনা, সিনিয়র সহসভাপতি মো. আতাউর রহমান মণ্ডল, সহসভাপতি মোছা. বিলকিস বেগম, সহসভাপতি মোছা. আফরোজা নাসরিন, সহসভাপতি ফরিদ আহমেদ, সহসভাপতি মোছা. মাছুরা বেগম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. আজমিরা বেগম, আরিফুল ইসলাম আরিফ, মো. শাহিনুর রহমান শাহীন, মো. হুমায়ন রশিদ হিমু, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মানিক, সহসাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী, শেফালী বেগম মুক্তা, অর্থ সম্পাদক মোছা. তানজিনা আফরিন জিমী, সহ-অর্থ সম্পাদক মো. আবির হোসেন, মো. কামরুজ্জামান রানা, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহপ্রচার সম্পাদক মোছা. ইসমেতারা খাততুন রেশমী, দপ্তর সম্পাদক মো. মাহফুজার রহমান, সহদপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।
