মৃত্যুবার্ষিকী

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:২১

সুলতান হোসেন মিয়া

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্থানীয় আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মরহুমের একমাত্র পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।