গাজীপুর প্রতিনিধি
‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ঃ অধিক বিনিয়োগ অবাধ সুযোগ’—এ প্রতিপাদ্য নিয়ে রবিবার গাজীপুরে মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনেকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান। সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডা. সুরাইয়া বেগম। বক্তব্য রাখেন ভাষাশহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ডা. সুবনা ইয়াসমীন, ডা. আহসান উল্লাহ ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
