ভুয়া করোনা টেস্টের মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন এক গাড়িচালক। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। মোহাম্মদ মবিন নামের এই গাড়ি চালকসহ রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
সাবরিনা-আরিফুল ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
