বন্দর উপজেলায় ইলিয়াস নামের এক জন সাংবাদিক খুন হয়েছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা গতকাল রবিবার রাত ৯টায় তাকে কুপিয়ে হত্যা করে। ইলিয়াস বন্দরের জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে। দৈনিক বিজয় পত্রিকায় কাজ করতেন। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু জানান, ইলিয়াস তাদের পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতেন। বন্দর থানার এসআই তাওহীদ জানান, রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
