রাজস্থান ও মুম্বাইয়ের জয়

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০০:৩৯

গতকাল আইপিএলে দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যাল। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুবাইতে রাজস্থানের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫৮ রান করেছিল হায়দ্রাবাদ। ওপেনার ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৪৮ রান করেন। আর মনীষ পান্ডে ৪৪ বলে ৫২ রান করেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। তারা ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর স্যামসন ২৬ রান করে কিছুটা প্রতিরোধ করেন। আর দলকে জয় এনে দেন রিয়ান পরাগ ও রাহুল তেওয়াটিয়া। পরাগ ২৬ বলে ৪২ এবং তেওয়াটিয়া ২৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। এক বল বাকি থাকতে জয় পায় তারা।

আবুধাবিতে দিনের দ্বিতীয় খেলায় আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬২ রান করে দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান ৫২ বলে ৬৯ রান করেন। আর শ্রেয়াশ আয়ার ৩৩ বলে ৪২ রান করেন।

জবাবে মুম্বাই টপ অর্ডারে ঝড় তোলে। কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদব ৫৩ রান করেন। এই দুই জন আউট হয়ে যাওয়ার পর একটু অস্বস্তি হলেও দুই বল হাতে রেখে জয় পায় মুম্বাই।