অনেকে দলিত, মুসলিম ও জনজাতিদের মানুষ ভাবেন না : রাহুল গান্ধী

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০০:৪১

ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের কিছু মানুষ দলিত এবং মুসলমানদের মানুষই মনে করেন না। উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণকা্ল নিয়ে যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, যোগীর রাজ্যের পুলিশ ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ধামাচাপা দিতে চাইছে। গতকার রবিবার এক টুইটার বার্তায় রাহুল বলেন, লজ্জাজনক বাস্তবটা হল ভারতীয়দের একাংশ দলিত, মুসলিম এবং জনজাতিদের মানুষ বলেই মনে করে না। মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ বলছে, কাউকে ধর্ষণ করা হয়নি এবং অনেক ভারতীয়ও তাই বলছেন। সত্যিই মেয়েটি কেউ ছিল না।’ নিজের টুইটের সঙ্গে বিবিসির একটি রিপোর্টও জুড়ে দিয়েছেন তিনি। ওই প্রতিবেদনের শিরোনাম, ‘হাথরস কা্ল : এক মহিলা বারবার ধর্ষণের অভিযোগ করেছিলেন, পুলিশ কেন তা নাকচ করছে?’ - আনন্দবাজার পত্রিকা