মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী নির্যাতন আইনের সংশোধন খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১১:৫৫

মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী নির্যাতন আইনের সংশোধন খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছে।

দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে আন্দোলন হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নেয়।

ইত্তেফাক/বিএএফ