এই সময়ের ছড়া সৈয়দ সায়েম শরতের বন আহ কী মনোরম শেষ বিকেলে রোদের ছটা একটুখানি কম। সাদা রঙের বকের মেলা পাখা মেলে ওড়ে কাশের বনের চারিদিকে গোল হয়ে সব ঘোরে। গাঢ় রঙের নীল আকাশে মেঘেরা যায় ভেসে আমার গাঁয়ে শীতল বাতাস ছোঁয়ায় ভালোবেসে।