ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মাধ্যমে প্রত্যন্ত দ্বীপ, চর ও হাওরসহ দুর্গম অঞ্চলের সাথে ডিজিটাল বৈষম্য দূর করার কাজ শুরু হয়েছে। তিনি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সমপ্রসারণ এবং ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (বিএসসিএল) এই উভয় সংগঠনই যথাযথ অবদানের ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে‘ডিজিটাল বাংলাদেশ ’বিনির্মাণের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে স্যাটেলাইট পরিচালনায় আমরা এক উত্তম সহযোগীকে সাথে পেলাম।
মন্ত্রী রবিবার ঢাকায় ওয়েবিনারে সেনাসদর সিগন্যালস্ পরিদপ্তর ও আইটি পরিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মে. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. সফিকুর রহমান, ওএসপি(বার), এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল পরিদপ্তর এবং আইটি পরিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ও অধীন সংস্থাসমূহের প্রধানগণ সংযু্ক্ত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সেনাসদর, সিগন্যালস্ পরিদপ্তর ও আইটি পরিদপ্তরের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে ঐতিহাসিক এক মাইল ফলক আখ্যায়িত করে বলেন, এটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশে স্যাটেলাইট উেক্ষপণের পরিকল্পনা গ্রহণ করেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ মহাকাশে উেক্ষপণের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। উেক্ষপণের পর একটি বারের জন্যও সমস্যা হয়নি, সমপ্রচার বিঘ্নিত হয়নি বলে উল্লেখ করেন তিনি। এর আগে বিটিসিএল-এর সাথে সেনাসদরের সমঝোতা স্মারক স্বাক্ষরের উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, বিটিসিএল ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল মহাসড়ক তৈরি করতে, ওয়ারলেস নেটওয়ার্ক তৈরিতে টেলিটক, দূর্গম এলাকায় নেটওয়ার্ক তৈরির জন্য স্যাটেলাইট এবং ব্যান্ডউডথ সরবরাহের জন্য সাবমেরিন ক্যাবল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
