আপনার রাশিফল

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২০:১২

মুহম্মদ আনিসুল হক

১৩ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৫ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: শুক্র ও রবি। শুভ রত্ন: হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পথ চলাচলে সতর্ক থাকুন। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা নিন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিন। উপার্জন বৃদ্ধির প্রচেস্টা জোরদার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।  ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। যে কোনো চুক্তি ভালোভাবে চিন্তা করে করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো যাবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।