ফরাসি ওপেন জিতে ফেদেরারের পাশে নাদাল

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২০:০০

ফ্রেঞ্চ ওপেন টেনিসের রাজা বলা হয় স্পেনের রাফায়েল নাদালকে। সেই রাজার মাথাতেই শোভা পেল শিরোপার মুকুট। এ বছরের ফ্রেঞ্চ ওপেনেও চ্যাম্পিয়ন হলেন নাদাল। সেই সাথে গ্র্যান্ড স্লামের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ে সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে স্পর্শ করলেন তিনি।

গতরাতে টুর্নামেন্টের ফাইনালে দ্বিতীয় বাছাই নাদাল ৬-০, ৬-২ ও ৭-৫ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচকে। ২ ঘণ্টা ৪১ মিনিট সময় নিয়ে জকোভিচকে সরাসরি সেটে হারিয়ে রেকর্ড ১৩তম বারের ফরাসি ওপেনের শিরোপার স্বাদ নেন নাদাল। সেই সাথে গ্র্যান্ড স্লামের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ে সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে স্পর্শ করলেন তিনি। এখন ফেদেরার-নাদালের ২০টি করে গ্র্যান্ড স্লাম শিরোপা।

এবারের ফাইনালের আগে রোলাঁ গারোতে ১২টি শিরোপা ছিলো নাদালের। ১২বার ফাইনালে উঠে সবক’টিতেই জিতেছেন তিনি। তাই জকোভিচের বিপক্ষে স্পষ্টভাবেই ফেভারিট ছিলেন নাদাল।

এ বছর এটি প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় নাদালের। ফরাসি ওপেনে টানা চতুর্থ ও রেকর্ড ১৩তম শিরোপা জিতলেন তিনি। এছাড়া চারটি ইউএস ওপেন, দু’টি উইম্বলডন ও একটি অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন নাদাল।

ইত্তেফাক/এমআর