ফ্রান্স-ইতালির হোঁচট

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:২২

প্রীতি ম্যাচের ছন্দটা উয়েফা নেশন্স লিগে ধরে রাখতে পারল না বিশ্বচ্যামিপয়ন ফ্রান্স ও ইতালি। গেল সপ্তাহে প্রীতি ম্যাচে গোল উত্সবের পর গত রবিবার রাতে গোলশূন্য ড্র করেছে দুই দলই। পোল্যান্ডের বিপক্ষে এই ড্রয়ের পরেও অবশ্য ইতালি তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে আছে লিগ এ গ্রুপ ১ এর শীর্ষেই। তবে ফ্রান্সের কাজটা ইতালির চেয়ে ঢের কঠিনই ছিল। প্রতিপক্ষ যে ছিল ইউরো ও নেশন্স লিগের চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল! এই ড্রয়ের ফলে তিন ম্যাচে পর্তুগালের সমান সাত পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে লিগ এ গ্রুপ ৩ এর দ্বিতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপেরা। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে ফরাসিরা। অন্যদিকে একই সময়ে রোনালদোরা আতিথ্য দেবেন সুইডেনকে।