স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশি বাবা মাসুদুর রহমান এবং জাপানী মায়ের কন্যা সন্তান জাপানে জন্মগ্রহণকারী মাতসুশিমা সুমাইয়া বাংলাদেশের নারী ফুটবলে খেলবেন। বাফুফের সঙ্গে কথা হয়েছে। মা মাতসুশিমা তমোমিকে নিয়ে গতকাল বাফুফে ভবনেও গিয়েছিলেন সুমাইয়া। কথা হয়েছে কোচ গোলাম রাব্বানী ছোটন এবং টেকনিক্যাল ডাইরেক্টর পলস্মলীর সঙ্গে।
অনূর্ধ্ব-১৯ দলে খেলতে পারবেন না তিনি। কারণ তাঁর বয়স ২০। সানজিদারা যখন অনুশীলনে নামবেন তখন স্ট্রাইকার পজিশনের সুমাইয়াকে অনুশীলনে ডাকা হবে। তার আগ পর্যন্ত বসুন্ধরা কিংসের নারী ফুটবল দলের সঙ্গে অনুশীলন করবেন সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের শিক্ষার্থী সুমাইয়া। নিজেকে প্রস্তুত রাখার জন্য প্রতিদিন চার ঘন্টা অনুশীলন করেন জাপানি কন্যা।
