হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৩৫

দুঃখজনক হলেও সত্য—জেলা হাসপাতাল থেকে শুরু করে বিভাগীয় হাসপাতালগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নেই। বিশেষ করে হাসপাতালগুলোর পয়ঃনিষ্কাশনব্যবস্থা খুবই বাজে। যার কারণে হাসপাতালের চারপাশের পরিবেশ অস্বাস্থ্যকর। রোগী একটি রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিত্সা শেষে বাড়ি যাওয়ার সময় অস্বাস্থ্যকর পরিবেশে থেকে অন্য কোনো রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে অতিরিক্ত মশার কারণে অনেকে ডেঙ্গু জ্বর বাধাচ্ছেন। তাছাড়া অনেক হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত জায়গা নেই। আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যে, হাসপাতালগুলোর পরিবেশ স্বাস্থ্যসম্মত করে উন্নতমানের চিকিত্সার ব্যবস্থা করুন।

মো. খাইরুল ইসলাম

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,

ইসলামি বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া