রাজধানীর বিজয় সরণী এলাকায় নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে’ প্রদর্শনের জন্য নৌ ইতিহাস এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নৌ অপারেশন্স-সংক্রান্ত ঐতিহাসিক জিনিসপত্র, ছবি, অঙ্কন ও নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংরক্ষিত এ জাতীয় দ্রব্যসামগ্রী ও নথিপত্র প্রদানে আগ্রহী ব্যক্তিবর্গকে নিম্নে প্রদত্ত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। দ্রব্যাদি প্রদানকৃত ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম জাদুঘরে সংরক্ষণ করা হবে।
যোগাযোগের ঠিকানা: নৌবাহিনী সদর দপ্তর/ নৌবাহিনী পর্ষদ, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, টেলিফোন নং-৯৮৩৬৩১৪, মোবাইল ফোন নং- ০১৭৬৯-৭০৫০৮৭, ০১৭৬৯-৭০৫০৮০ —আইএসপিআর।
