বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার বরুণ কুমার দাশের বাবা মুক্তিযোদ্ধা বিজন দাশের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৩ অক্টোবর তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের নিজ বাড়িতে হূদেরাগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা বিজন দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রয়াতের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের নিজ বাড়িতে গীতা পাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
