আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে পরিকল্পিত বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। জমির মালিক সাজোয়ার হোসেন জানান, জালাকান্দি রাস্তার পাশে তার ক্রয়কৃত ২৪ শতাংশ জমিতে পরবর্তীকালে বাড়ি করার পরিকল্পনায় তিনি সীমানাপ্রাচীর নির্মাণ করেন। ঘটনার দিন গভীর রাতে কে বা কারা সেটি ভেঙে ফেলেছে। তাতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় রবিবার দুপুরে তিনি আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এসআই রুপন চন্দ্র সরকার বলেন, অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
