ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৩৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার গতকাল বীর হাটাবো, কুলিয়াদী, কালনি, দেবই, জিন্দাসহ আশপাশ এলাকায় গণসংযোগ করেছেন। তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা মেজবাউল হক বাচ্চু, খায়রুল আলম নয়ন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য গরীব ইব্রাহিম, শিক্ষিকা বিউটি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক, পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল প্রমুখ।