ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অসুস্থ বোধ করায় রবিবার সকালে কোভিড টেস্টের জন্য তারা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়। মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। সকলের রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
কারা মহাপরিদর্শক
করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত হয়েছেন কারা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। গতকাল সোমবার বিকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
